কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব পালিত হয়েছে। সকালে শ্রীকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কালিয়াকৈর বাজার থেকে শুরু হয়ে উপজেলা চত্বর, বলিয়াদী বাজার, শ্রীনাইল পাগলদাম ও সূত্রাপুর মহাপ্রভুর সেবা আশ্রম প্রদক্ষিণ করে। এর আগে ভক্ত-অনুসারীরা শ্রীকৃষ্ণের পুঁজা অর্চনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করেন।
প্রণয় সূত্রদরের সভাপতিত্বে উপজেলার কালিয়াকৈর বাজার কেন্দ্রীয় কালীমন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান, শ্রীফলতলী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অজিত কুমার সাহা, শ্রী সাধন চন্দ্র রায়, জীবন কৃষ্ণ সাহা, অভিমরাম বণিক, চন্দ্র মোহন সরকার চন্দন, গুপিনাথ সরকার, আশিষ কুমার রায় প্রমুখ।
কালিয়াকৈরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
আপডেট :September 2, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
