Skip to content

কাপাসিয়ায় শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় রবিবার বিকালে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। কাপাসিয়া জাগ্রত যুব সংঘের উদ্যোগে ৭ দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠোৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী জয়কালী মন্দির, বৈষ্ণব চূড়ামনি শ্রী শ্রী বংশীদাস বাবাজীর আশ্রমের সহযোগিতায় শ্রীমদ্ভাগবত পাঠ করেন নরসিংদীর শ্রীপাদ পুন্ডরিক জীবনকৃষ্ণ দাস, টাঙ্গাইলের শ্রীপাদ কল্যাণ দাস (রিপন প্রভু), টাঙ্গাইল মির্জাপুরের শ্রীপাদ প্রেমস্বরুপ দাস। উপজেলার ভাওয়াল চাঁদপুরের শ্রীকৃষ্ণ সেবা সংঘ, দস্যু নারায়নপুরের শ্রীকৃষ্ণ জাগরণী সংঘ, চিনাডুলী বাঘিয়ার শ্রীকৃষ্ণ লীলা সংঘ, বলধার রাধা গোবিন্দ মন্দির, কুড়–লিয়ার রাধা গোবিন্দ মন্দিরের ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেছেন। শোভাযাত্রাটি শ্রী শ্রী জয়কালী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন মন্দির ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। কাপাসিয়া জাগ্রত যুব সংঘের উদ্যোগে কৃষ্ণভক্তদের মাঝে জপমালা, জপথলি, তুলসি মালা ও মুকুট বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫