Skip to content

সালমানের বাবার কাছে ঋণী শাহরুখ

বিনোদন ডেস্ক ॥

বলিউডের নাম্বার ওয়ান হিরো শাহরুখ খানকে এ পর্যায়ে আসার জন্য অনেক লড়াই করতে হয়েছে। অনেক পরিশ্রম করে আজকের কিং খান হয়েছেন তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে অনেকের সহযোগিতাও নিতে হয়েছে তাকে। তাদের কাছে সারাজীবনের ঋণ শাহরুখের। এমনই একজন মানুষের নাম বলে কৃতজ্ঞতা প্রকাশ করলেন শাহরুখ। তাকে সহযোগীতা করা এই মানুষটি আর কেউ নন, তিনি হলেন সালমান খানের বাবা সেলিম খান।

সম্প্রতি সালমানের উপস্থাপনায় ‘দশ কা দম ৩’ এর ফাইনাল রাউন্ডে অতিথি হয়ে উপস্থিত ছিলেন শাহরুখ। বলিউড বাদশা শাহরুখ বলেন, ‘যখন আমি প্রথমবার মুম্বাই এসেছিলাম, তখন আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। সেসময় সালমানের বাড়িতেই আমি খাবার খেয়েছিলাম। সেলিম খান (সালমানের বাবা) আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। বলা যায় তার জন্যই আজ আমি সুপারস্টার শাহরুখ হয়েছি। আমি এই শো’তে এসেছি শুধুমাত্র সালমানের জন্য।’

প্রসঙ্গত, সালমানের বাবা সেলিম খান বলিউডের একজন খ্যাতনামা চিত্রনাট্যকার। ‘জঞ্জির’, ‘সীতা অউর গীতা’, ‘শোলে’র মতো ছবির চিত্রনাট্যকার তিনি। অন্যদিকে ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘করণ-অর্জুন’-এর মতো ছবিতে সালমানের সঙ্গে কাজ করেছেন শাহরুখ।

পাশাপাশি সালমানের ‘টিউবলাইট’, ‘হর দিল যো পেয়ার করেগা’ ছবিতেও দেখা গেছে শাহরুখকে। এমনকি শাহরুখের নতুন ছবি ‘জিরো’তেও অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে সালমানকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫