আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউ আর সি অডিটরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পল্লী উন্নয়ন প্রকল্প কাপাসিয়া শাখার উদ্যোগে ”সবুজে বাঁচি, সবুজ বাচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই শ্লোগান নিয়ে আরডিএস সদস্যদের মাঝে ৮০০ নারিকেল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শাখা প্রধান মোঃ কামরুল হাসান মামুন এফ এ ভি পি এর সভাপতিত্বে প্রিন্সিপাল অফিসার মোহাম্মাদুল্লার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম। উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা কৃষি অফিসার আশীষ কুমার কর, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান, ইউআরসি ইনিস্ট্রাকটর মোঃ আব্দুর রহিম, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শাহ্ এমরান, প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম, ঢাকা ইস্ট জোন অফিসার মোঃ আব্দুল্লাহ, জুনিয়র অফিসার মোঃ সাফিয়ার রহমান, প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল খালেক প্রমুখ।
কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচি
আপডেট :September 4, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
