কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী এবং ২ মাদকসেবী’কে থানা পুলিশ গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার টোক ইউনিয়নের চেওরাইট এলাকার জাহান ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো টোক ইউনিয়নের চেওরাইট গ্রামের মৃত- জাহেদ আলীর পুত্র মোঃ আবু তাহের (৩৪), শহর টোক এলাকার শুক্কুর আলীর পুত্র রুবেল মিয়া (২৫) ও রতন মিয়ার পুত্র মোঃ আলমগীর হোসেন (২৬)।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টোক ইউনিয়নের জাহান ফিলিং স্টেশন এলাকায় এএসআই সোহাগ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা {নং- ৩(৯)১৮} এবং গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কাপাসিয়ায় মাদক ব্যবসায়ীসহ আটক ৩
আপডেট :September 4, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
