Skip to content

নতুন ছবিতে স্বপ্নজালের নায়ক ইয়াশ

বিনোদন ডেস্ক ॥

গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ দিয়ে সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হয় ইয়াশ রোহানের। এই ছবিতে পরীমনির বিপরীতে বেশ প্রশংসিত হয়েছে তার অভিনয়।

এবার তার নতুন ছবির খবর পাওয়া গেল। অরুণ চৌধুরীর পরিচালনায় দেখা যাবে ইয়াশকে। ছবির নাম ‘চেহারা ছবি’। মজার ব্যাপার হলো পরিচালক ও নায়ক, দুজনেরই দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে এটি।

নির্মাতা অরুণ চৌধুরী জানালেন, ইয়াশ রোহানকে নিয়ে তিনি নির্মাণ করছেন ‘চেহারা ছবি’। ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং। এটি প্রযোজনা করছে আনোয়ার আজাদ ফিল্মস। এই ছবিতে ইয়াশ রোহানের বিপরীতে থাকার সম্ভাবনা রয়েছে নুসরাত ইমরোজ তিশার।

‘চেহারা ছবি’র গল্প প্রসঙ্গে অরুণ চৌধুরী জানান, এক নারীকে ঘিরে এগিয়ে যাবে গল্পটি। তার ভাষ্যে, ‘একটি হারিয়ে যাওয়া মেয়ের গল্প এটি। যে শত সামাজিক সমস্যা মোকাবেলা করে কণ্ঠশিল্পী হয়ে ওঠে। পাশাপাশি সুন্দর একটা ভালোবাসার কাহিনিও থাকবে।’

এ ছবি প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত এই ছবিটি নিয়ে। চমৎকার একটি গল্পে কাজ করতে যাচ্ছি। পরিচালক অরুণ চৌধুরী আমার উপর যে আস্থা রেখেছেন তার যোগ্য প্রতিদান দিতে চেষ্টা করবো।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫