Skip to content

আবারও হলিউডের ছবিতে দীপিকা

বিনোদন ডেস্ক ॥

বলিউড তারকা দীপিকা পাডুকোনের হলিউড যাত্রাটা শুরু হয়েছিলো ২০১৭ সালে। ‘থ্রি এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটি দিয়ে। জনপ্রিয় হলিউড অভিনেতা ভিন ডিজেলের সাথে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিলো দীপিকার ভক্তদের মাঝে।

শোনা যাচ্ছে ছবিটির চতুর্থ কিস্তির জন্য আবারও ডাক পেয়েছেন দীপিকা। ছবিটির পরিচালক ডিজে কারুসু সম্প্রতি তার টুইটার একাউন্টে একটি টুইটের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

শুধু তাই নয় ‘থ্রি এক্স’র চতুর্থ কিস্তির জন্য ফ্র্যাঞ্চাইজ্টির স্ক্রিপ্টের কাজও শেষ করেছে ফেলেছে প্রায়। আগামী বছরের জানুয়ারি থেকে শুটিং শুরু করা হবে।

এদিকে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা পাডূকোন ও প্রেমিক রনভীর সিং। বিয়ের পরপরই হয়তো হলিউডের ছবি দিয়ে শোবিজে ফিরবেন এই গ্ল্যামার গার্ল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫