Skip to content

গাজীপুরে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলা শাখার নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দলীয় কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সভা করেছে তৃনমূল ছাত্রদল।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর জেলা শহরের শিববাড়ি থেকে একটি বড় মিছিল শিববাড়ি-রাজবাড়ি রোড প্রদক্ষীন করে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সামবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন, জাহাঙ্গীর আলম শিকদার, ইয়াসির আরাফাত পলাশ, জাফর ইকবাল জনি, রাশিদুল ইসলাম রনি, মোতাহার হোসেন, নাজমুল ফকির ও শৈকত হোসেন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি গাজীপুর জেলা ছাত্রদলের যে কমিটি হয়েছে তা প্রতিবন্ধী কমিটি। এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কালিয়াকৈর ও কালিগঞ্জের লোক। জেলা পর্যায়ে তাদের কোন পদচারণা নেই এমনকি অতীতের কোন ত্যাগও নেই। তাই অবিলম্বে গাজীপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিল করে ত্যাগী কর্মীদের দিয়ে কমিটি করার আহবান জানানো হয়। না হলে বড় ধরণের কর্মসূচি দেয়া হবে বলে হুসিয়ারী দেয়া হয় সমাবেশে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫