কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুড়িয়াদী খেয়াঘাট এলাকার মোতাহার মেম্বারের বাড়ির পাশে বাঁশঝাড় থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ (৬৫) পুলিশ উদ্ধার করেছে।
উপজেলার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোতাহার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার বাড়ির পশ্চিমে বাঁশঝাড়ে কাজ করতে যায়। এক পর্যায়ে উপরে তাকিয়ে দেখে একটি বাঁশে গলায় গামছা দিয়ে বাধা এক বয়োবৃদ্ধের লাশ ঝুলছে। সাথে সাথে তিনি ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান আল-আমিন এবং স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে থানার এস আই রাশেল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ এবং এলাকাবাসির ধারনা বৃদ্ধকে হত্যা করে কেউ হয়তো গলায় গামছা বেধে ঝুলিয়ে রেখেছিল। লাশের পড়নে সাদা-নীল রংয়ের লুঙ্গি, গায়ে সাদা রংয়ের হাফ হাতা সেন্টু গেঞ্জি ছিল। লাশের পাশেই একটি সাদা রংয়ের পাঞ্জাবী এবং একটি লাঠি পড়েছিল। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।
কাপাসিয়ায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ
আপডেট :September 6, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
