Skip to content

বাচ্চু হত্যা: শ্রীনগরে গুলিবিনিময়কালে দুই জঙ্গি নিহত

বাংলাভূমি ডেস্ক ॥

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের চেকপোস্টে হামলা চালানোর সময় গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। এরা লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে শ্রীনগরের সাতগাঁও এলাকার কে সি রোডে এ গুলিবিনিময় হয়। এসময় আহত হয়েছেন পুলিশের তিন সদস্যও।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, কে সি রোডের শ্রীনগর চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ। এসময় জঙ্গি সদস্যরা তাদের ওপর হামলা চালায়। তখন পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়কালে কাকা ওরফে শামীম ও এখলাস নামে দু’জন নিহত হয়।

এ দু’জন প্রকাশক বাচ্চু হত্যার সঙ্গে সরাসরি জড়িত উল্লেখ করে জায়েদুল আলম বলেন, এদের বাড়ি জামালপুর জেলায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত ১১ জুন সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শাহজাহান বাচ্চু (৬০)। দু’টি মোটরসাইকেলে এসে তাকে গুলি করার পর দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাচ্চু একটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তচিক্তার লেখক বাচ্চু লেখালেখি করতেন বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও।

গত ২৭ জুন রাতে বাচ্চু হত্যার ‘প্রধান পরিকল্পনাকারী’ জেএমবি সদস্য আব্দুর রহমান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫