Skip to content

ধর্ম অবমাননার দায়ে মামলা খেলেন সালমান

বিনোদন ডেস্ক ॥

বলিউড সুপার স্টার সালমান খানের পিছুই ছাড়ছে না কোর্ট-কাচারি, মামলা। এবার তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। হিন্দুত্বে আঘাত করছেন সালমান খান, এমন অভিযোগ তুলে সালমানের বিরুদ্ধে বিহারের একটি আদালতে মামলা করেছে সুধীর কুমার ঝা নামে এক ব্যক্তি।

সালমান খানের প্রযোজনা সংস্থার ব্যানারে অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে ‘লাভরাত্রি’ নামের একটি সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমানের বোন শওহর আয়ুষ শর্মা ও ওয়ারিনা হোসেন। নবরাত্রির ৯ দিনকে ঘিরে এগিয়েছে ছবিটির কাহিনী। সিনেমাটির নাম নিয়ে ঝামেলা হয়েছিল আগেই।

এবার অভিযোগ উঠেছে, সিনেমার নাম করে নাকি হিন্দুত্বকে আঘাত করা হয়েছে এখানে। পাশাপাশি এই ব্যক্তির আরও দাবি, ছবিতে নবরাত্রিকে অবমাননা করা হয়েছে।

সুধীর ঝায়ের অভিযোগে লেখা হয়েছে, লাভরাত্রি মা দুর্গাকে অপমান ও কলঙ্কিত করছে।

এই প্রসঙ্গে বিগ বস ১২-এর সাংবাদিক সম্মেলনে সালমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না ওরা কারা। অনেকেরই ছবির নাম নিয়ে সমস্যা হচ্ছে। এটা খুব সুন্দর টাইটেল। ভালোবাসার উপরে কিছু নেই, তাই নাম লাভরাত্রি। প্রত্যেকটা ছবিকেই সম্মান দিয়ে থাকি আমরা।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫