বাইজিদ আহম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: প্রেমিকের উপর অভিমান করে তানিয়া আক্তার (২০) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নরসিংদীর পলাশ উপজেলার বালুচর পাড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত তানিয়া আক্তার গাজিপুর জেলার কালীগঞ্জের নারগানা গ্রামের বাবুল মিয়ার মেয়ে। সে পলাশের প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের কাজ করে বালুচর পাড়া গ্রামে হুমায়ন মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। পুলিশ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তানিয়া আক্তারের সাথে তার সহকর্মী শাকিল নামে এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। শুক্রবার সন্ধ্যায় বিয়ের প্রস্তাব নিয়ে ওই যুবক তানিয়ার বাড়িতে গেলে সেখানে কথাবার্তা শেষে চলে আসার পথে তানিয়ার সাথে শাকিলের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। পরে প্রেমিকের উপর অভিমান করে তানিয়া ঘরের দরজা বন্ধ করে গলার উড়না প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে নিহতের পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত বলে জানায়।
এ ব্যাপারে পলাশ থানার ওসি মকবুল মোরশেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পলাশে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা
আপডেট :September 8, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
