Skip to content

২৫০ ফুট উঁচু থেকে নামলো সেই প্রতিবন্ধী যুবক

স্টাফ রিপোটার ॥

গাজীপুর: অবশেষে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) কড্ডা এলাকায় প্রায় ২৫০ ফুট উঁচু বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের টাওয়ার থেকে নামলো শাকিল (২৪) নামে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী সেই যুবক।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওই যুবক টাওয়ারটিতে উঠে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি নিজেই নিচে নেমে আসেন।

ঘটনাটি দেখতে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করে। শাকিলের বাড়ি জামালপুর সদর থানার শ্রীপুর ইউনিয়ন এলাকায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবক শাকিল দুই লাখ ৩০ হাজার ভোল্টের ২শ ৫০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে যান। সেখানে ওই যুবক কখনো বসেন, কখনো দাঁড়িয়েয় থেকেন আবার কখনো শুয়ে থাকেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কলাসহ বিভিন্ন খাবার দেখিয়ে এবং মাইকিং করে তাকে টাওয়ার থেকে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনোভাবে টাওয়ার থেকে নামছিলেন না। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে তিনি নিজেই নিচে নেমে আসেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।

ওই সময় তিনি তার নাম ও ঠিকানা বলেন। ধারণা করা হচ্ছে তিনি একজন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী বলেও জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫