কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের পেঁপে বাগান গেইট সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে উজ্জল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ লস্করচালা গ্রামের একটি বাড়ীতে সে ভাড়া থাকতো।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। পরে প্রতিপক্ষরা তাকে পেঁেপ বাগানের গেইটে অন্ধকারে একাপেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।
ওই মাদক ব্যবসায়ী হত্যার খবর আশপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে উজ্জল হোসেনের লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনান্থলে যান। রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপানোর চিহ্ন রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক যুবক জানান, নিহত উজ্জল হোসেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দুপদি গ্রামের রোস্তম আলী খানের ছেলে।
কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যা কান্ড হতে পারে তবে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। থানায় মামলা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
কালিয়াকৈরে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
আপডেট :September 8, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
