Skip to content

কালিয়াকৈরে বিয়ারসহ দুই লীগ নেতা আটক

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ফাঁড়ির পুলিশ বিয়ারসহ দুইজন লীগ নেতাকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা আড়াইটায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ছয় ক্যান বিয়ারসহ তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- শ্রীপুর উপজেলার মাওনা এলাকার ছামান উদ্দিনের ছেলে ফয়সাল আহমেদ(২২)। সে মাওনা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি এবং অপরজন একই এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে ওয়ারেজ উদ্দিন জীবন পাঠান (২৮)। সে জাতীয় শ্রমিকলীগের মাওনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ মোঃ মিনহাজ উদ্দিন জানান, ছয় ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫