Skip to content

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বাংলাভূমি ডেস্ক ॥

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেএম মোশারফ হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত পৌঁনে ১১টার দিকে উপজেলার বেলেডাঙ্গা বাজারস্থ কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। তিনি কৃষ্ণনগরের মৃত ছলুদ্দিন গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে মোশারফ ওই যুবলীগ কার্যালয়ে বসে গল্প করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে পরপর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫