Skip to content

সন্দ্বীপ চ্যানেলে লাইটার জাহাজডুবি

বাংলাভূমি ডেস্ক ॥

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে ‘এমভি ফারদিন’ নামে একটি জাহাজ ডুবে গেছে। রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সন্দ্বীপ চ্যানেলের ভাসানচরের দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বাঞ্চলের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম।

কোস্টগার্ড সূত্র জানায়, সকাল ১০টার দিকে সন্দ্বীপ চ্যানেলের ভাসানচরের দক্ষিণ-পশ্চিমে এমভি বসুন্ধরা ও এমভি ফারদিন নামে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এমভি বসুন্ধরা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে এমভি ফারদিন নামের জাহাজটি ডুবে গেছে। এসময় জাহাজে থাকা নাবিকেরা সাগরে ঝাঁপ দেন।

স্থানীয় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবে যাওয়া জাহাজ এমভি ফারদিনের ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫