Skip to content

গাজীপুরে পরকীয়ার জেরে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল মাঝুখান এলাকায় পরকীয়া প্রেমের জেরে তারা মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত তারা মিয়া টাঙ্গাইলের ধনবাড়ি থানার চুনবাড়ি এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে।

রোববার (৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, পূবাইল মাঝুখান এলাকায় আকলিমা নামে এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল তারা মিয়ার। এ ঘটনায় আকলিমার পরিবারের লোকজন তারা মিয়াকে ভোরে রাস্তা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বেঁধে পিটিয়ে হত্যা করে।

খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আকলিমা, তার ভাই মাঝেদুল ও তার মাকে আটক করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫