কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত জোড়া পাম্প এলাকার গড ফাদার মুচি জসিম নিহত হবার পর তার বাহিনীর সদস্যরা গা ঢাকা দিয়েছে। জসিম বাহিনীর সদস্যরা এলাকায় না থাকায় জনমনে শান্তি ফিরে এসেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে ভাগ্যন্বশনে আসা জসিম কালিয়াকৈরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নাম দিয়ে নিজে সভাপতি হয়ে একটি কমিটি গঠন করে শুরু করে সদস্য সংগ্রহ। কিছু দিনের মধ্যেই বেশ কিছু সদস্য সংগ্রহ করে জসিম দলবল নিয়ে মহড়া দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে। সন্ত্রাসী কার্যক্রমে পারদর্শী এমন কিছু সদস্য নিয়ে তৈরী করে জসিম বাহিনী। এই বাহিনীর কাজের মধ্যে উল্লেখ যোগ্য হলো সরকারী বন বিভাগের জমি জবর দখল করে প্লট আকারে তা বিক্রি করা। এলাকায় ত্রাস সৃষ্টি করা, চুক্তিতে মানুষের জমি দখল করে দেয়া, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দালালী করা। এতে অল্পদিনের মধ্যেই জসিম সরকারী বনবিভাগের জমি দখল করে গড়ে তোলে বিশাল সাম্রাজ্য। সেই সাথে তার বাহিনীর সকলেই বাড়ি গাড়ির মালিক বনে যায়। কিন্তু অবৈধ ভাবে গড়ে তোলা তার এই সাম্রাজ্য বেশীদিন টেকেনি। গত ৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার নেতার টেক নামক স্থান থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় জসিমের লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে জসিমের লাশ কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুত এলাকায় পৌছালে স্থানীয় জনতার বিক্ষোভ মিছিলের মুখে লাশটি দাফন করতে না পেরে ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই জসিম বাহিনীর সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। জসিম নিহত ও তার বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
গা ঢাকা দিয়েছে জসিম বাহিনীর সদস্যরা জনমনে স্বস্তি
আপডেট :September 9, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
