Skip to content

গাজীপুর জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় বৃক্ষরোপন অভিযান

স্টাফ রিপোর্টার  ॥
গাজীপুর: গাজীপুর জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করেছেন বারের সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক।
আজ সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আইনজীবী সমিতির ১নং হল রুমে বৃক্ষরোপন অভিযান বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বারের সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. শাহজাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিপি মোঃ হারিছ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এ্যাড. ছোবাহান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এবিএম আফ্ফান, সিনিয়র আইনজীবী হাশেম মোড়ল, আহসান উদ্দিন প্রধান, আব্দুস সালাম, কোষাধ্যক্ষ এ্যাড. মনিরুজ্জামান, এ্যাড. মাহাবুব আলম ফারুক (শিক্ষানবিশ) প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫