Skip to content

ফের আলোচনায় প্লুটো

আন্তর্জাতিক ডেস্ক ॥

ফের আলোচনায় এসেছে মহাকাশের ক্ষুদ্রতম গ্রহ প্লুটো। প্রায় এক যুগ পর বিজ্ঞানীরা বলছেন, প্লুটোকে গ্রহের তালিকাভুক্ত করা যায়।

২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নামে জ্যোতির্বিজ্ঞানীদের সংগঠন গ্রহের সংজ্ঞা প্রকাশ করেন। তাতে স্পষ্ট করে বলা হয়, একটি গ্রহের একটি সুস্পষ্ট কক্ষপথ থাকা জরুরি। এরপর নেপচুন প্লুটোর কক্ষপথের উপর প্রভাব বিস্তার করতে চাইলে গ্রহ তালিকা থেকে ছিটকে যায় প্লুটো।

‘এটি সৌর জগতের দ্বিতীয় সবচেয়ে জটিল এবং উল্লেখযোগ্য গ্রহতে পরিণত হবে’- প্লুটো প্রসঙ্গে একথা বলেছেন আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ মারটজার।

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের হাতে ১০০ টিরও বেশি উদাহরণ আছে যেখানে বিজ্ঞানীরা এমন কয়েকটি ক্ষেত্রে প্লুটো কথাটি ব্যবহার করেছেন, যার সাথে ইন্টারন্যাশানাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের দেয়া সংজ্ঞার কোনো মিল নেই।’

তবে একটি জার্নালে প্রকাশিত খবর বলছে, এখনই প্লুটোকে গ্রহ বলা যাচ্ছে না। বিজ্ঞানীরা ২০০ বছরের পুরনো জার্নাল ঘেঁটে বের করার চেষ্টা করছেন, একটি গ্রহ হওয়ার জন্য কী কী বৈশিষ্ট্য প্রয়োজন।

গ্যালিলিওর সময় থেকেই শনির টাইটান ও বৃহস্পতির ইউরোপাকে উপগ্রহ হিসেবে পরিগণিত করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫