Skip to content

যতবড় ঐক্যই হোক, জামায়াত থাকলে আমরা নাই : ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় ঐক্য কিংবা অন্য কোনো দলের সাথে ঐক্য হোক না কেন জামায়াতে ইসলামী থাকলে সেই ঐক্যজোটে থাকবেন না বলে জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি জামায়াতকে ছাড়া জোট করবে না, আপনারা জামায়াতের সাথে সেই জোটে থাকবেন কিনা? -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কেউ গেলে যেতে পারে, আমার দল (গণফোরাম) যাবে না।

তিনি আরও বলেন, আমি সারাজীবন জামায়াতকে সমর্থন করিনি, এখন করবো কেন? বিএনপির সাথে জামায়াত থাকলে আমরা তাদের সাথে নাই। এছাড়া আমি যতদূর জানি জামায়াত কোনো রাজনৈতিক দল না। তাদের নিবন্ধন বাতিল হয়েছে।

সংবাদ সম্মেলনে গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫