Skip to content

অবাক করলেন টুইঙ্কেল

বিনোদন ডেস্ক ॥
টুইঙ্কেল খান্না। বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। তবে এখন অভিনয় থেকে বেশ দূরে। তার পরিবর্তে এখন লেখালেখি ও প্রযোজনা নিয়েই ব্যস্ত রয়েছেন অক্ষয় পতœী। এবার তার অভিনীত সব ছবি নিষিদ্ধ করে দিতে বললেন টুইঙ্কেল। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি তার লেখা নতুন বই ‘পায়জামাস আর ফরগিভিং’ এর প্রকাশ অনুষ্ঠানে আসেন। সঙ্গে ছিলেন স্বামী অক্ষয় কুমার এবং মা ডিম্পল কাপাডিয়া।
সেখানেই তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন তার কোন ছবি মনে রাখার মত বলে মনে করেন টুইঙ্কেল? নায়িকা উত্তরে মজা করে বলেন, আমার একটা ছবিও হিট তালিকায় নেই। আমার মনে হয় আমার সব ছবি নিষিদ্ধ করে দেওয়া হলে সেগুলো আর দর্শকরা দেখতে পাবেন না। উত্তরটি মজা করে দিলেও এমন কথায় অবাক হয়েছেন সবাই। কারণ টুইঙ্কেলের পরিচিতি বলিউড ছবি দিয়েই। তার মুখে এমন কথা শোভা পায় না বলেও মত দিয়েছেন কেউ কেউ। উল্লেখ্য, ১৯৯৫ সালে ববি দেওলের সঙ্গে ‘বরসাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় টুইঙ্কেলের। এরপর ইতিহাস’, ‘জুলমি’, ‘মেলা’, ‘বাদশাহ’সহ অনেক ছবি উপহার দেন তিনি। ২০০১ সালে অক্ষয় কুমারের সঙ্গে বিয়ে হওয়ার পর এ নায়িকা অভিনয় থেকে বিদায় নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫