স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দিনে দুপুরে বাড়ি ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টা করলে জনতার হাতে গণধোলাই খেয়ে ডাকাত দলের মহিলা সদস্য এখন পুলিশ হেফাজতে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা (নং-৭২, তারিখ-১১/০৯/১৮) দায়ের করা হয়েছে।
এজাহার ও ঘটনা সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) সকালে জয়দেবপুর থানাধীন কামারজুরি এলাকার সোহরাব হোসেন (অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, পিরুজপুর) এর বাসায় সুমাইয়া আক্তার উরফে ইভা বাসা ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে স্বামীও আসবে বলে অপেক্ষা করার এক পর্যায়ে পানি পানের কৌশল নিয়ে মামলার বাদী সোহরাব হোসেনের স্ত্রী সোহেলী আক্তারকে বটি দিয়ে কুপিয়ে ও সোহেলীর আড়াই বছরের শিশুকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। পরে ডাক চিৎকার শোনে এলাকাবাসী এসে মহিলা ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
বর্তমানে সুমাইয়া আক্তার পুলিশ হেফাজতে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।
গাজীপুরে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টা, মহিলা ডাকাত গ্রেফতার
আপডেট :September 11, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
