Skip to content

সরকারের পদত্যাগ নিশ্চিত করেই এদেশে নির্বাচন হবে: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥
কর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের মধ্যে যদি কেউ মনে করে শেখা হাসিনার অধীনে নির্বাচন হবে। যদি কেউ আড়ালে আবডালে নির্বাচনের যাওয়ার চেষ্টা করে তাদেরকে ঘরের মধ্যে সমাদৃত জবাব দেওয়ার জন্য আপনারা সজাগ থাকবেন।

তিনি বলেন, বিগত দিনে ১/১১সময় যারা বেঈমানি করেছিল তারা হয়তো এখন ভালো কিন্তু আবারো যদি কেউ বা কাহারা চায় তার জবাব দেবে রাজপথে। শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করে এদেশে নির্বাচন হবে তার আগে কোন নির্বাচন হবে না।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট চত্ত্বরে বিএনপি আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে সুস্থ্য করার কোন ইচ্ছা এই সরকারের নাই। দেশনেত্রী ছাড়া কোন নির্বাচন হয়নি, হতে পারে না, হতে দেয়া হবে না।তাকে ষড়যন্ত্রমূলক ভাবে সরকার সাজা দিয়েছে। আদালতের রায় আমরা মানি না। জনগণও মানে না।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারে না, এবং হয় না। শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই সরকারে অধীনে নির্বাচন হয় ভোটার ছাড়া, পিসাডিং অফিসার, নির্বাচন কমিশন, পুলিশ সবাই মিলে ভোট দেয় জনগণ ভোট দিতে পারে না। সুতরাং এই সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং অযোগ্য নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। তারপর নির্বাচন হবে তার আগে নয়।

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্ররায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আহমেদ আযম খান, উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫