Skip to content

নির্বাচনে জয়ের কোন বিকল্প নাই: এইচটি ইমাম

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, এই নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই। যদি স্বাধীনতা পক্ষের শক্তি বিজয় অর্জন করে। তাহলে দেশে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছি।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সেনা পরিষদ ও মুক্তিযুদ্ধো বিসিএস অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত কর শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এইচটি ইমাম বলেন, আমাদের প্রতিপক্ষকে এত দুর্বল ভাবলে হবে না। তাদেরকে চিনতে হবে, তারা কোথায় আছে, কি করে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর আগামী লড়ায়ে শুধু প্রতিহত নয় স্বাধীনতাবিরোধী শক্তিকে ধ্বংস করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় আমাদের আরো তৎপরতা বাড়াতে উল্লেখ করে ইমাম বলেন, আপনাদের নাতি-নাতনিদের নামে-বেনামে ১০০ ফেসবুক আইডি খুলবে। সাইবার যুদ্ধে সক্রিয় থাকতে হবে।

তিনি বলেন, দেশের সবচেয়ে ধনী এবং সোশ্যাল মিডিয়া বড় অংশই বিএনপি-জামাতের দখলে রয়েছে। তারা সেটার মাধ্যমে দেশে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে আমাদেরকে নজর দিতে হবে।

নির্বাচন নিয়ে এইচটি ইমাম বলেন, ডিসেম্বরে নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রশাসন সহায়ক সরকারের অধীনে চলে যাবে। কিন্তু বর্তমান আমরা সরকারে আছি তাই এখন থেকে আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং গ্রাম অঞ্চল পাড়া-মহল্লায় সব জায়গায় নির্বাচনের খবর পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধু সেনা পরিষদের আহ্বায়ক মেজর (অব:) আতমা হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাপ্টন (অব) এবি তাজুল ইসলাম, এস কে হাবিবুল্লাহ, লে: কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহির প্রমূখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫