আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় আজ বুধবার বিকালে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট নীলিমা রায়হানা। সহযোগিতা করেছেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর নাহিদ পারভেজ।
উপজেলার প্রশাসনের উদ্যোগে কাপাসিয়া বাজারে ভ্রাম্যমান আদালত অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল মিশ্রিত খাদ্য পণ্য রাখার দায়ে ড্রীম ক্যাফের স্বত্বাধীকারি এ আর রুবেলকে ৪ হাজার টাকা, মুসলিম সুইটমিটের স্বত্বাধীকারি খোরশেদ আলমকে ৫শত টাকা, সুপার স্টার মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধীকারি স্বপন সাহাকে ১ হাজার ৫ শত টাকা ও ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধীকারি রঞ্জিত দাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কাপাসিয়ায় ভেজাল বিরোধী অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা
আপডেট :September 12, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
