Skip to content

বঙ্গবন্ধুর হত্যাকারী রশিদের জামাতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে গ্রেফতার করেছে সন্ত্রাস দমন বিষয়ক পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ারে অভিযোগে বুধবার রাজধানীর হাতিরঝিল থেকে তাকে গ্রেফতার করার কথা জানিয়েছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান।

আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

২০১০ সালের জানুয়ারিতে পুরনো কেন্দ্রীয় কারাগারে সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

ফুয়াদ ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট একটি পোস্ট দিয়েছিলেন। ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে।

আরও জানতে পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নিতে চায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫