Skip to content

নালিশে বিরক্ত হয়ে জাতিসংঘ বিএনপি’কে ডেকেছে: কাদের

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির নালিশে বিরক্ত হয়ে জাতিসংঘ বিএনপি’কে ডেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক পরিবহনের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি’কে জাতিসংঘ ডেকেছে তাতে সরকারের কি। এখানে সরকার কিংবা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। জনগণই আমাদের শক্তি। জাতিসংঘ বিএনপি’কে ডাকতে পারে, কথা বলতে পারে কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। তারা জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার কাছে অবিরাম নালিশ করেছে তার কারণে জাতিসংঘ ডেকেছে।

তিনি আরো বলেন, পরিষ্কারভাবে বলতে চাই নির্বাচন হবে পবিত্র সংবিধান অনুযায়ী। সরকার কোনো চাপের কাছে নত স্বীকার করবে না। আজ আমি সড়ক আইনটি সংসদে উত্থাপন করব। এরপর আইনটি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হবে। স্ট্যান্ডিং কমিটি যদি তাদের কাজ দ্রুত শেষ করে তবে চলতি অধিবেশনের শেষের দিকে সড়ক আইন পাশ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫