Skip to content

প্রাণ বাঁচালেন আমির খান

বিনোদন ডেস্ক ॥

আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমায় সাউন্ড ডিজাইনার শহজিৎ কোয়েরির সম্প্রতি হঠাৎ করেই স্ট্রোক করেন। তাড়াতাড়ি হাসপাতালেও নেওয়া হয় তাকে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাউন্ড ডিজাইনার শহজিৎ কোয়েরিরকে বান্দ্রার লীলাবতী হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা বন্ধ হয়েছিল।

ভড়কে গিয়েছিলেন শহজিতের পরিবারের সদস্যরা। সবাই ভাবছে টাকা যোগাড় করার কথা। কিভাবে এই মানুষটির প্রাণ বাঁচবে এই চিন্তায় সবার যখন ঘুম হারাম ঠিক সেই সময় তাদের পাশে এসে দাঁড়ান বলিউড সুপার স্টার আমির খান।

বান্দ্রার লীলাবতী হাসপাতালে স্ট্রোক বুঝা গেলেও অর্থের অভাবে চিকিৎসকরা চিকিৎসা করছিলেন না। ফেলে রেখেছিলেন। এমনই অভিযোগ করেছেন শহজিৎ এর পরিবারের সদস্যরা। বেশ কয়েকঘণ্টা তাকে এইভাবে ফেলে রাখা হয়েছিল। তারপরেই পরিবারে লোকেরা আমির খানের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনা জানার পরেই আমির খানের উদ্যোগে সঙ্গে সঙ্গে তাকে লীলাবতী হাসপাতাল থেকে সরিয়ে আন্ধেরির ধীরুভাই আম্বানির হাসপাতালে নিয়ে আসা হয়। আমিরের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করে শহজিতের চিকিৎসা শুরু হয়। এখন অনেকটাই সুস্থ শহজিৎ।

তবে চিকিৎসা না করে রোগীকে ফেলে রাখার অভিযোগ অস্বীকার করেছে লীলাবতী হাসপাতাল। আমির খানকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫