Skip to content

গাজীপুরে ভ্রাম্যমান আদালত তিন দোকানে ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ জয়দেবপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নোংরা ও অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯’ এর অধীনে তিনটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
যে সব দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় সেসব দোকান হলো, গাজীপুর সিটি কর্পোরেশনের রাজবাড়ী রোডের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার, ফুড এন্ড ফান ফাস্টফুড শপে ২৫ হাজার, চিকেন চিলি চাইনিজ রেস্তোরাঁতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫