Skip to content

পূর্বাচলে ৩ যুবকের রক্তাক্ত মরদেহ

বাংলাভূমি ডেস্ক ॥

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শরীরে আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রত্যক্ষদর্শীদের দেয়া খবরে শুক্রবার সকাল সোয়া ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, আরেকজন ধূসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট ছিল। মরদেহে আঘাতের চিহ্ন ও মাথায় জখম রয়েছে। রাতে হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। জাগো নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫