Skip to content

স্বপ্ন পূরণ হল পাওলির

বিনোদন ডেস্ক ॥

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের স্বপ্ন নাকি পূর্ণ হয়েছে। সম্প্রতি একটি ওয়েভ সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ওয়েব সিরিজটির নাম ‘কালী’। বর্তমানে কলকাতার বিভিন্ন লোকেশনে ‘জি ফাইভ’ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম বাংলা ওয়েব সিরিজ ‘কালী’র শুটিং চলছে। এই সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম। আর এ নিয়ে বেশ উচ্ছসিত পাওলি।

পাওলি দাম বলেন,‘ আমি ভীষণ এক্সাইটেড। আমি যে প্রথম ওয়েব সিরিজটা বাংলায় করতে পারছি, সেটার জন্য়ও খুব খুশি হয়েছি। অন্য়ান্য প্ল্যাটফর্ম থেকেও অফার ছিল। এটা চুজ করার পিছনে কারণটা হল যে গল্পের মিলিউটা বাংলায় হলেও গল্পের যে গঠন সেটা গ্লোবাল একটা পার্সপেক্টিভকে টাচ করে যাবে বলে আমার মনে হয়। খুব ফাস্ট পেসড একটা গল্প। ক্রাইম-অ্যাকশন থ্রিলার। অনেকদিন আমার ইচ্ছে ছিল অ্যাকশন করার, সেই স্বপ্নপূরণটা হল।’

চঅঙখও১

এখানে দেখা যাবে, ‘কালী’ খুব সাধারণ একটা মেয়ে। কিন্তু পুরো বিষয়টার মধ্য়ে একটা অন্যরকম জীবনের ফিল পাবেন দর্শক। ওয়েব সিরিজটি বাংলায় হলেও পাঁচটি ভাষায় ডাবিং করা হবে। ‘কালী’ নামের এই সিরিজে পাওলি অভিনয় করছেন একজন সিঙ্গেল মায়ের ভূমিকায়। যে মায়ের জীবনে এমন এক ঘটনা ঘটে যে, একদিনের মধ্যে তাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। যেখানে যেতে হলে আছে পদে পদে বাধা। সেই বাধা কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে কি-না সেটাই দেখানো হয়েছে। এই সিরিজে পাওলি দাম ছাড়াও অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।

উল্লেখ্য, বলিউডে নওয়াজউদ্দিন সিদ্দিকী, সাইফ আলী খান থেকে রাধিকা আপ্তে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ওয়েব সিরিজের সৌজন্যে। টালিউডের নায়িকাদের ক্ষেত্রে চিত্রটা একটু অন্যরকম। প্রসেনজিৎ, জিৎ, দেব, আবির, যিশু, হূতিকদের কাউকে দেখা যায়নি ওয়েব সিরিজে। কিন্তু অভিনেত্রীদের মধ্যে রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনয় করেছেন ওয়েব সিরিজে। এই প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন পাওলি দাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫