Skip to content

কাপাসিয়ায় ইশাা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় শরীফ মমতাজ উদ্দিন আহাম্মেদ ডিগ্রি কলেজ মাঠে ‘ইশা ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছে উপজেলার বীর উজুলীর আব্দুল আউয়াল স্মৃতি ফুটবল ক্লাব।
আজ শনিবার বিকেলে এ ফাইনাল ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরীফ মমতাজ উদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তাজ উদ্দিন।
আব্দুল আউয়াল স্মৃতি ফুটবল ক্লাব বনাম সৈয়দ আলী স্মৃতি ফুটবল ক্লাবের মাঝে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক ও ইনিশিয়েটিভ ফর সোশ্যাল এডভান্সমেন্ট (ইশা) এর সভাপতি গোলাম মোস্তফা শ্রাবণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিন আকবর মঞ্জু, জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভুইয়া, টোক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম এ জলিল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন হাশেম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আমানুল্লাহ ভুইয়া আমান, ছাত্রলীগ সভাপতি সেলিম রহমান ও ইশার সকল সদস্য।
খেলাশেষে প্রধান অতিথি সিসিন হোসেন রিমি বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫