Skip to content

ভারত গেলেন কর্নেল অলি আহমেদ

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ সস্ত্রীক ভারত গেছেন। রোববার সকাল ১০টার ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। আগামী ২৩ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। তার ব্যক্তিগত সহকারী আবদুর রাজ্জাক আমাদের সময় ডটকমকে নিশ্চিত করেন।

এর আগে চলতি বছরের মার্চে ১৫ দিনের সফরে ড. অলি আহমেদ ভারতে গিয়েছিলেন। ওই সময় আজমির শরিফ জিয়ারতসহ বেশ কিছু ব্যক্তিগত কাজ করেন তিনি। এবারও তার জয়পুর, আজমীর শরীফ, দিল্লী যাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫