Skip to content

দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব : টিআইবি

স্টাফ রিপোর্টার ॥

দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে না- বিভিন্ন পক্ষের মধ্যে এমন সংশয় থাকলেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

সোমবার (১৭ সেপ্টেম্বর) টিআইবি কার্যালয়ে ‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুশাসন ও শুদ্ধাচার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে কি না তা নিয়ে সবার মধ্য সংশয় আছে। তার মানে এই নয়; দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। টিআইবি মনে করে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, যদি রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডাররা সহায়ক ভূমিকা পালন করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫