Skip to content

বিএনপি না গেলেও নির্বাচনে অংশ নিবে ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন

স্টাফ রিপোর্টার ॥
বিএনপি ও তার শরিক দলগুলো যদি নির্বাচনে না আসে এবং নির্বাচনকে যাতে একতরফা হিসেবে বিতর্কিত করতে না পারে সে জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এর বক্তব্য শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানায় দলটি।

সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ড, কাজী ফারুক আহমদ জানান, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন জেলা ও মহানগর কমিটি এবং ১৫০ টি থানা ও উপজেলা কমিটিকে আরো সুসংগঠিত করার কাজ শুরু করেছে । শীঘ্রই জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়ে একটি প্রতিনিধি সভা করা হবে।

আওয়ামী লীগের সাথে জোট করার ইচ্ছা পোষণ করে দলটি জানাই, আগামী নির্বাচনে যদি সকল দল অংশগ্রহণ করে তবে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন মুক্তিযুদ্ধের প্রধান শক্তি আওয়ামী লীগের সাথে নির্বাচনী জোট করার ইচ্ছা পোষণ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, হোসনে আরা সুমি, হোসনে আরা নাফিজা, শেফালী বেগম প্রমূখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫