স্টাফ রিপোর্টার ॥
৫ দফার আলোকে কোটা সংস্বার করে প্রাজ্ঞাপন জারি না করা হলে আবারও আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে কোটা সংস্কার প্রার্থী ছাত্রদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ মঙ্গলবার সকালে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তারা এ ঘোষণা দেয়।
এর আগে আন্দোলনকারীরা সায়েন্স লাইব্রেরী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যের পাদদেশে সমাবেশ করার জন্য উদ্দেশ্য আগালে ছাত্রলীগের কর্মীরা আগেই সেখানে অবস্থান নিয়ে থাকে। কোটা সংস্কারের সুপারিশকে অভিনন্দন জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় তারা শেখ হাসিনার সরকার বারবার দরকার, মৌলবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিতে থাকে।
নুর বলেন, “সরকার গঠিত কমিটির সুপারিশ একটি মৌখিক বিবৃতি। আমরা রাস্তায় না থাকলে আমাদের সামনে সবসময়ই এমন মূলো ঝোলানো থাকবে। হাসান আল মামুন বলেন, ” ১ম ও ২য় শ্রেনীর চাকরীতে কোটা না থাকার সিদ্ধান্তকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে ৩য় ও ৪ র্থ শ্রেনীতেও আমরা যোক্তিক সংস্কার চাই।
রাজু ভাষ্কর্যে সমাবেশ করতে না পেরে তারা অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, বিন ইয়ামিন, মশিউর রহমান সহ আরও অনেকে।
এসময় বক্তারা তিনটি দাবি জানায়, ৫ দফার আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি, শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার,হামলাকারিদের বিচার করতে হবে।
