Skip to content

খালেদার সাক্ষাৎ পেতে কারাগারে যাচ্ছেন আইনজীবীরা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কয়েকজন আইনজীবী নাজিম উদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তাদের কারাগারে যাওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করলেও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান কে কে যাবেন তাদের নাম বলতে পারেননি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

এরপর বিভিন্ন সময় তার সঙ্গে তার আইনজীবী ও দলের নেতারা সাক্ষাৎ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫