Skip to content

সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী

বাংলাভূমি ডেস্ক ॥
আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও দেশে শুরু হয়ে গেছে নির্বাচনী তোড়জোর। এক্ষেত্রে এগিয়ে আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সর্বশেষ সাংগঠনিক সফরে ট্রেনযোগে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণা করেন দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতা। পিছিয়ে নেই সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও। দল গোছানোর পাশাপাশি সভা-সমাবেশ করে জনগণের কাছে ভোট চাইছেন দলের নেতারা। প্রধান বিরোধীদল বিএনপি, চেয়ারপারসনের মুক্তির আন্দোলন করলেও দলীয় কর্মসূচি ও দাবিতে নির্বাচনের কথা উঠে আসছে। অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচন নিয়ে সরগরম করে তুলছে রাজনীতির মাঠ। ছোট-বড় রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক এই তৎপরতা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সুফল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘সবগুলো রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী। বিএনপি কিছু দাবি করছে কিন্তু ভেতরে ভেতরে তারা নির্বাচনী প্রস্তুতি রাখছে। এটি আমাকে আশান্নীত করে। আমাদের দেশে নির্বাচনের আগে যে রাজনীতি তা সব সময় সহিংস ছিলো। ২০১৪ সাল তো আমরা ভুলে যায়নি। ফলে মানুষ অকারণে প্রাণ হারায়। অনেকে গ্রাম ছাড়া হয়।’

তবে রাজনৈতিক অঙ্গনে এ পরিবেশ অব্যাহত রাখতে জনস্পৃক্তরা বাড়ানোর পাশপাশি এই মুহূর্তে দলগুলোর নির্বাচনী ইশতেহার তৈরি করে জনগণের কাছে যাওয়া উচিত বলে মনে করছেন এ নির্বাচন বিশেষজ্ঞ সহুল হোসাইন। তিনি বলেন, ‘জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেক দলকেই এবং যে বেশি করে মানুষের কাছে যাবে তাই শেষ পর্যন্ত জয় হবে। দলগুলো যে মেনুফেস্টু দিবে তা বাস্তবায়ন করবে। মেনুফেস্টু নিয়ে তারা মাঠে থাকবে। নির্বাচনের প্রচার প্রচারণা করতে গিয়ে যাতে সহিংস না হয় এবং আইন ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন যাতে না হয়।’

এছাড়া নির্বচানকালীন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা উপরও গুরুত্ব দিচ্ছেন এই বিশেষজ্ঞ। সূত্র: সময় টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫