Skip to content

সাভারে কোটি টাকার হিরোইনসহ দুই মাদকবিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা (সাভার): সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আমিনবাজার বরদেশী নতুন পাম্পের পাশে টেম্পো স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হযরত আলীর ছেলে নবাব (৩৩), একই থানার মৃত মঞ্জু মিয়ার ছেলে শফিক (৩৪)।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, বুধবার ভোরে আমিনবাজার এলাকায় অভিযানে নবাব ও শফিক নামে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ থেকে কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে আমিনবাজার এলাকায় মাদক বিক্রি করেন। তারা দু’জন ভারত থেকে হিরোইন এনে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকার ডিলারদের কাছে বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫