Skip to content

কালশী বস্তিতে চলছে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর মিরপুরে পল্লবী থানাধীন কালশী বস্তিতে আড়াইশ’ জনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একটি দল মাদকবিরোধী অভিযান শুরু করেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নের্তৃত্বে এ অভিযান শুরু হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ অভিযানে নের্তৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানটির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার।

খুরশিদ আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ছাড়াও অভিযানে রয়েছে এপিবিএন, পুলিশ ও আনসার সদস্য। ২৫০ জনের সমন্বয় টিম এ অভিযানে কাজ করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডেপুটি ডাইরেক্টর ২ জন, উত্তর ও দক্ষিণের এডি, পুলিশের দুইজন ডিসি ও দুইজন এসি অভিযানে অংশ নিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫