Skip to content

ক্যাটরিনার অসুখ নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক ॥

বেশ কিছুদিন আগে চর্মরোগের ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন বলিউডের লাস্যময়ী তারকা ক্যাটরিনা কাইফ। তবে সেটি তেমন বড় কোনো খবর ছিল না। ডাক্তারের সঙ্গে স্বাভাবিক সাক্ষাৎ বলেই ধরে নিয়েছিলেন ভক্তরা।

কিন্তু শুক্রবার পাপারাজ্জিদের ক্যামেরায় মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় ক্যাটকে। আর এমন খবরে জল্পনা কল্পনা চলছে ক্যাটরিনার অসুখ নিয়ে।

জানা গেছে কাউকে দেখতে সেখানে যাননি ক্যাটরিনা। চর্ম রোগের চিকিৎসা সংক্রান্ত কোনো ব্যাপারও ছিল না। তবে কি নতুন কোনো অসুখের জন্যই সেখানে হাজির হয়েছিলেন তিনি?

চলতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সোনালী বেন্দ্রে ও ব্রেন টিউমার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ইরফান খান। তাই বলিউড তারকাদের ডাক্তারের শরণাপন্ন হওয়ার খবর ভক্তদের মনে দুঃশ্চিন্তার উঁকি দেয়। ক্যাটরিনাকে নিয়েও দুঃশ্চিন্তার ডালপালা মেলেছে চারদিকে।

এদিকে ক্যাটরিনা বর্তমানে কাজ করছেন ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে। এতে তিনি আমির খান ও অমতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন।

এরইমধ্যে ছবিটিতে ক্যাটরিনার লুক প্রকাশ হয়েছে। সেই লুক বেশ আলোচনায় এসেছে। খোদ আমির খানও প্রশংসায় ভাসাচ্ছেন ক্যাটরিনাকে। তার মতে, ‘থাগস অব ইণ্ডিয়া’ ছবিতে দুর্দান্ত কাজ করেছেন ক্যাটরিনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫