Skip to content

‘গলি বয়’ ছবির প্রচারে রণবীরের ডাইভ

বিনোদন ডেস্ক ॥

ম্ম্বুাইয়ের র‌্যাপার ডিভাইন ও নেজির জীবনকাহিনী অবলম্বনে বেশ কিছুদিন আগেই ‘গলি বয়’ ছবির কাজ শেষ করেছেন পরিচালক জোয়া আখতার। এবার শুরু হয়েছে ছবির প্রমোশনের কাজ।

গত শনিবার ছবিটির প্রচারণায় অংশ নেন মূখ্য চরিত্রে অভিনয়কারী বলিউড অভিনেতা রণবীর সিং। পায়ে স্নিকার, গায়ে কমলা রঙের হুডি টি-শার্ট ও কালো প্যান্ট, আর মুখে সেই চেনা হাসি নিয়ে র‌্যাপার ডিভাইনের সঙ্গে হাজির হন মঞ্চে। ডিভাইনের সঙ্গে মিলে মঞ্চ মাতানোর এক পর্যায়ে হঠাৎই সেখান থেকে ডাইভ দিয়ে সামিল হন দর্শকদের মাঝে। এতে রণবীর কিছুটা ব্যথা পেলেও ঘটনার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫