বাইজিদ আহম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ থানা পুলিশের বাইক চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পলাশ উপজেলা পরিষদের সামনে থেকে এক ব্যবসায়ীর বাইক চুরির ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুরে পরিষদের প্রধান ফটকের ভিতরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৪ ঘন্টার মধ্যে বাইক উদ্ধারসহ চোরকে গ্রেফতার করতে থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। এ নিয়ে গত এক মাসে পলাশ থানার এক এসআইয়ের বাইকসহ ৬টি মোটর বাইক চুরি ও এক সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরিসহ এ মাসের মধ্যেই প্রায় ৩৫টি চুরির ঘটনা ঘটলেও একটি ঘটনারও রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। একের পর এক এসব চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে। এদিকে এসব চুরির ঘটনা বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে পলাশে ঘটে যাওয়া বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ মালামাল উদ্ধারে থানা পুলিশকে নিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করি, খুব দ্রুত পলাশ থেকে চোর আতঙ্ক কমে যাবে।
ভুক্তভোগী ব্যবসায়ী কামাল হোসেন (বুলু) জানান, ব্যক্তিগত একটি কাজের জন্য বাইক দিয়ে উপজেলা পরিষদে আসি। পড়ে পরিষদের ভবনের নিচে বাইকটি লক করে রেখে ভবনে উঠার কিছুক্ষণ পর গিয়ে দেখি আমার বাইকটি নাই। সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাইক চুরির বিষয়টি অবগত করলে তিনি ভবনের পাশে সি.সি ক্যামেরায় চুরির বিষয়টি দেখেন।
এ ব্যাপারে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি জানান, ভবনের সি.সি ফুটেজ দেখে বাইক চুরির সাথে ২ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। চুরি হওয়া বাইকটি উদ্ধারসহ চোরদের গ্রেফতার করার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
পলাশে এবার উপজেলা পরিষদ থেকে ব্যবসায়ীর বাইক চুরি
আপডেট :September 24, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
