Skip to content

নতুন ঠিকানায় অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক ॥

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ক্যারিয়ারের ওঠা নামার মধ্যেও নিজের কাজ দিয়েই থেকেছেন আলোচনায়। কিছুদিন সিনেমায় অভিনয় কম করলেও টেলিভিশনের পর্দায় সরব ছিলেন তিনি। হতাশ হননি কখনই। নিজেকে গুটিয়ে না নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বারবার। বেশ কিছুদিন সিনেমায় বিরতি দিয়ে নিজেকে ফিট করে আবারও সিনেমার ক্যামেরার সামনে নিয়মিত হয়েছেন। এসব খবর সবার জানা।

নতুন খবর হলো পুরোনো ঠিকানা ছেড়ে নতুন ঠিকানায় বসবাস করছেন অপু। দীর্ঘ দিন রাজধানীর নিকেতনে থাকতেন তিনি। এবার নিকেতনের বাসা ছেড়ে উঠেছেন বসুন্ধরার নতুন ফ্ল্যাটে। ছেলে আব্রামকে নিয়ে নিজের মতোই দিন যাপনে ব্যস্ত চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন ফ্ল্যাটে ওঠা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই নায়িকা।

অপু বিশ্বাস বলেন,‘নতুন ফ্ল্যাটের বিষয়টা প্রায় কমবেশি সবাই জানেন। নতুন ফ্ল্যাট একবারে কেনা নয়। অনেক আগে থেকেই এই ফ্ল্যাটের কিস্তি দিয়ে আসছি। এবার উঠে পড়লাম এই ফ্ল্যাটে।’

না, অপুর ক্যারিয়ার থেমে নেই। দেশে বিদেশে মঞ্চে নিয়মিত পারফর্ম করছেন এখন। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবেও তার দেখা মেলে। আর অভিনয় চলছেই। অপু বিশ্বাস এরই মধ্যে শুটিং শেষ করেছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে।

কলকাতার ছবি ‘শটর্কাট’-এও অভিনয় করেছেন তিনি। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটাজীর্ ও গৌরবকে। এ ছাড়াও রফিক সিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫