Skip to content

পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই

বাংলাভূমি ডেস্ক ॥

নোয়াখালী: জাতীয় ঐক্য প্রক্রিয়ার পাঁচমিশালী নেতৃত্বে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই যে ১০ দল, ২০ দল, তাদের নেতা কে? নেতৃত্ব দেবে কে? নেতা ছাড়া কি কোনো আন্দোলন হবে?

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাসভবনে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি এখন ঘরে ডুকে গেছে। তারা এখনও তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে কোনো আন্দোলন করতে পারেনি। তারা নির্বাচন নিয়ে কী আন্দোলন করবে?

বিএনপি এক সময় হাওয়া ভবন সৃষ্টি করে লুটপাট করেছিল। এখন আবার চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তাদের এবারের উদ্দেশ্য হলো, খাওয়া ভবন সৃষ্টি করা। বাংলার জনগণ তাদের এই অপতৎপরতা সফল হতে দেবে না।

প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫