Skip to content

ভারত-আফগানিস্তান টাই ম্যাচে ‘সুপার ওভার’ বিতর্ক

স্পোর্টস ডেস্ক ॥

এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে রুদ্ধশ্বাস এক টাই হলো। অনেকেই ‘সুপার ওভার’ দেখার জন্য বসে ছিলেন। কিন্তু শেষ অবধি এমন কিছু দেখা গেল না। টাইয়েই শেষ হলো ম্যাচটি।

এই ম্যাচটির আসলে তেমন গুরুত্ব ছিল না। হার-জিতে কিছু আসতো যেতো না। তাই সুপার ওভার নিয়ে মাথা ঘামানোর কথাও নয়। তবে ঝামেলাটা বেঁধেছে অন্য জায়গায়।

টুর্নামেন্ট শুরুর আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা দিয়ে বসে, এশিয়া কাপের ১৩ ম্যাচেই সুপার ওভারের ব্যবস্থা থাকছে। সে হিসেবে ভারত আর আফগানিস্তানের ম্যাচে সুপার ওভার হওয়ার কথা, ম্যাচটির তেমন গুরুত্ব না থাকা সত্ত্বেও।

‘সুপার ওভার’ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে এই ধোঁয়াশার জন্ম নেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যেখানে আইসিসির মতো সংস্থা তাদের টুইটে ভুল করে বসে, সেখানে সাধারণ মানুষ তো বিভ্রান্ত হবেই!

শেষ ওভারে রশিদ খান রবীন্দ্র জাদেজাকে আউট করার পরই আইসিসি টুইট করে, ‘জাদেজাকে তুলে নিলেন রশিদ খান, স্কোর সমান। এখন আমাদের আছে সুপার ওভার।’

পরে অবশ্য এই পোস্টটি ডিলিট করে দেয় আইসিসি। তবে যারা সেটা নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন বা দেখেছেন, তাদের জন্য এটা হাসি-তামাশারই খোরাক হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫