Skip to content

সিনহার অ্যাকাউন্টে টাকা : ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তা দুদকে

স্টাফ রিপোর্টার ॥

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে ফারমার্স ব্যাংকের ছয় কর্মকর্তা হাজির হয়েছেন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) অ্যাকাউন্টে চার কোটি টাকা জমা দেয়ার বিষয়ে তদন্ত করতে তাদের তলব করেছে দুদক। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে তারা দুদকে হাজির হন।

তারা হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক এমডি শামীম, ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, সাবেক অপারেশন ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, সাবেক হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা শাহজাহান ও নিরঞ্জন নামে দুই ব্যক্তি ঋণ নেন। এরপর একই বছরের ১৬ নভেম্বর সেই অর্থ পে-অর্ডারের মাধ্যমে সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।

ওই ঘটনায় গত ৬ মে দুদকের প্রধান কার্যালয়ে দুই ব্যবসায়ী মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান অভিযোগটি অনুসন্ধান করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫