Skip to content

ভাইরাল প্রিয়াঙ্কা-নিকের চুমুর ভিডিও

বিনোদন ডেস্ক ॥

মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম-বিয়ে নিয়ে মাতামাতির শেষ নেই। ভক্তদের পাশাপাশি শোবিজের মানুষ ও সাংবাদিকদের আগ্রহের মূলে রয়েছে এই দুই তারকার সম্পর্ক।

যেখানেই তারা যাচ্ছেন সেখানেই ভিড় জমে যাচ্ছে। আর প্রসঙ্গ হিসেবে উঠে আসছে তাদের সম্পর্ক। প্রিয়াঙ্কা-নিকও যেন সেটাকে বেশ উপভোগ করছেন। সম্প্রতি প্রকাশ্যে দুই তারকার চুমুর ভিডিও তারই প্রমাণ দেয়।

সবে সবে ২৬ বছরে পড়লেন নিক জোনাস। মার্কিন পপস্টারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এবার তার জন্য প্রিয়াঙ্কা একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেন। নিকের গোটা ব্যান্ডের সামনে কেক কেটে তাকে জড়িয়ে ধরেন পিগি। শুধু তাই নয়, নিকের ঠোঁটে উষ্ণ চুম্বনও এঁকে দেন গভীর ভালোবাসায়।

সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

এদিকে শোনা যাচ্ছে, বাগদান পর্ব সারার পর শিগগিরই নিক জোনাসকে বিয়ে করবেন প্রিয়াঙ্কা চোপড়া। আগামী বছরের নভেম্বর মাসেই নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর বসবে বলে জানা যাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫